Logo

২৭ দুর্গম ভোটকেন্দ্রে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৪
২৭ দুর্গম ভোটকেন্দ্রে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করেছে। পানছড়ি ও দীঘিনালা উপজেলায় মোট ২১.৮ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা নিয়ে বিজিবি তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে, পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১টি ভোটকেন্দ্রে মোট ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৩০ জানুয়ারি পানছড়ি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকা নাড়াইছড়িতে অবস্থিত এক হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রেও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা যানবাহন, পায়ে হেঁটে এবং নদী পারাপারের মাধ্যমে নিয়মিত ডমিনেশন টহল চালাচ্ছেন। এছাড়া ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

নির্বাচনী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এখানে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পাশাপাশি জনসংযোগ, জনসচেতনতা কার্যক্রম এবং ঝুঁকি বিশ্লেষণ সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশে উপকূলীয় ছয়টি উপজেলা ব্যতীত ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD