Logo

বরিশালে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৩৯ শতাংশ

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৫
বরিশালে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৩৯ শতাংশ
ছবি: সংগৃহীত

বরিশালে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩৯ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন।

বিজ্ঞাপন

সকালের দিকে নগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পায়।

এবার জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা ব্যবস্থায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১ হাজার ২৮৫ জন সদস্য ১৯৯টি কেন্দ্রের দায়িত্ব পালন করছেন। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ১০৩টি বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া ১০ হাজার ৮২৯ জন আনসার ও ভিডিপি সদস্য মাঠে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে তিনজন সশস্ত্র সদস্যসহ মোট ১৩ জন আনসার দায়িত্বে আছেন, যেখানে নারী ও পুরুষ সদস্য অন্তর্ভুক্ত।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ সদস্য মোতায়েন রয়েছে। প্রতি উপজেলায় গড়ে ১০০ জন এবং মহানগর এলাকায় প্রায় ৪০০ সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতি দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য একটি করে টহল দল কাজ করছে।

বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্ন এলাকায় মোতায়েন আছেন—এর মধ্যে বরিশাল সদরে পাঁচ প্লাটুন এবং বাকি নয় উপজেলায় নয় প্লাটুন দায়িত্বে রয়েছে। র‍্যাবের ছয়টি বিশেষ টহল দল সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

বিজ্ঞাপন

নদীবেষ্টিত অঞ্চল হওয়ায় জলপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সালাম’ নদীপথে অবস্থান করছে, যেখানে ৬০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্ব পালন করছেন। মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে কোস্টগার্ডের প্রায় ১৫০ সদস্য মোতায়েন রয়েছেন। নদীপথসংলগ্ন আটটি কেন্দ্রের নিরাপত্তায় নৌ পুলিশ কাজ করছে।

জেলা প্রশাসক জানান, নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশালের ছয়টি আসনে মোট ৮৩৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সাধারণ কেন্দ্র ৩৪২টি, গুরুত্বপূর্ণ ১৯৭টি এবং অতিগুরুত্বপূর্ণ ২৫৪টি।

ছয়টি আসনের কেন্দ্রসংখ্যা: বরিশাল-১: মোট ১২৯টি (সাধারণ ৪৩, গুরুত্বপূর্ণ ৫১, অতিগুরুত্বপূর্ণ ৩৫); বরিশাল-২: মোট ১৪০টি (সাধারণ ২৫, গুরুত্বপূর্ণ ৫১, অতিগুরুত্বপূর্ণ ৬৪); বরিশাল-৩: মোট ১২৬টি (সাধারণ ৩৭, গুরুত্বপূর্ণ ৩৯, অতিগুরুত্বপূর্ণ ৫০); বরিশাল-৪: মোট ১৪৯টি (সাধারণ ৯৮, গুরুত্বপূর্ণ ১৭, অতিগুরুত্বপূর্ণ ৩৪); বরিশাল-৫: মোট ১৭৬টি (সাধারণ ৯৩, গুরুত্বপূর্ণ ৪৬, অতিগুরুত্বপূর্ণ ৩৭); বরিশাল-৬: মোট ১১৩টি (সাধারণ ৪৬, গুরুত্বপূর্ণ ৩২, অতিগুরুত্বপূর্ণ ৩৫)।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD