Logo

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৩৮
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯
ছবি: সংগৃহীত

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে ঘিরে সারাদেশে বিভিন্ন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলার তথ্য পাওয়া গেছে। দুপুর ২টা পর্যন্ত দেশের অন্তত ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় জালভোট দেওয়ার অভিযোগ উঠেছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তিনটি কেন্দ্রে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নির্বাচন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

সমন্বয় সেলের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ১৪টি স্থানে।

বিজ্ঞাপন

এছাড়া বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত ১৩৫ জায়গায়। এসব সংঘর্ষে কয়েকটি এলাকায় ভোটগ্রহণ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয় বলে জানা গেছে। সার্বিকভাবে দুপুর ২টা পর্যন্ত দেশের মোট ৪৮৬টি ভোটকেন্দ্রে কোনো না কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে সারাদেশে ছয়জন প্রার্থী হামলা বা মারধরের শিকার হয়েছেন। ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ এসেছে ১৮টি কেন্দ্র থেকে। পাশাপাশি চারটি স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

নির্বাচনী ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগও উঠেছে। এ ধরনের ৩৩টি ঘটনার তথ্য পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণে পরিস্থিতি জটিল হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD