Logo

তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানাল চীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১
তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানাল চীন
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে চীন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ চীন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে প্রকাশিত এক বার্তায় এই অভিনন্দন জানায়।

বার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি চীন জানায়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা করছে বেইজিং।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, ২১০টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিএনপি।

নির্বাচনের ফল প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে অভিনন্দনের বার্তা আসতে শুরু করে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের অভিন্ন সমৃদ্ধি ও নিরাপত্তা লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এই ধারাবাহিকতায় এবার শি জিন পিং প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে অভিনন্দন বার্তা এলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD