Logo

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন মিজানুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ১৯:২৯
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের একান্ত সচিব হলেন মিজানুর রহমান
ফাইল ছবি।

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস–এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এস. এম. মিজানুর রহমান সোহেল।

বিজ্ঞাপন

রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে এস. এম. মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মির্জা আব্বাস উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা পর্যন্ত অথবা তিনি যতদিন মিজানুর রহমানকে এ পদে বহাল রাখতে ইচ্ছুক থাকবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD