Logo

দেশে আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিন দিনে মোট ১০২

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১৪:২৪
দেশে আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিন দিনে মোট ১০২
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) ৩৯টি ফ্লাইট বাতিলসহ তিন দিনে মোট ১০২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আকাশপথ বন্ধ থাকার কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি এবং ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়েছিল।

বিজ্ঞাপন

রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে: কাতার এয়ারওয়েজ: ৪টি; এমিরেটস এয়ারলাইন্স: ৫টি; গালফ এয়ার (বাহরাইন): ২টি; ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ৪টি; কুয়েত এয়ারওয়েজ: ২টি; এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি; বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৪টি; ইউএস-বাংলা এয়ারলাইন্স: ১০টি।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD