Logo

মার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত, কমল অটোগ্যাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১৯:১৮
মার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত, কমল অটোগ্যাস
ছবি: সংগৃহীত

মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকাই থাকছে।

এর আগে, গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD