Logo

বাংলাদেশিদের নিরাপত্তায় আশ্বাস দিয়েছে কাতার, কুয়েত ও বাহরাইন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১৯:৪৬
বাংলাদেশিদের নিরাপত্তায় আশ্বাস দিয়েছে কাতার, কুয়েত ও বাহরাইন
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কাতার, কুয়েত ও বাহরাইন আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রবাসীদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD