বিমান খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ বেসামরিক বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইেছে। বুধবার (৩ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
বিজ্ঞাপন
সাক্ষাতে বাংলাদেশের পক্ষে বিমান খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানানো হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।








