অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত ৫ রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত পাঁচজন বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে রয়েছে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে নিযুক্ত চার রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার।
বিজ্ঞাপন
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করল সরকার
মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে সরিয়ে সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাহারকৃত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের অতিসত্বর ঢাকায় সদর দপ্তরে যোগদানের নির্দেশ জারি করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশের কূটনৈতিক নীতিমালার কার্যক্রমে ধারাবাহিকতা এবং কেন্দ্রীয় তদারকি নিশ্চিত করা হবে।








