Logo

নির্বাচনে দায়িত্ব পালন না করায় সহকারী প্রিসাইডিং অফিসার বরখাস্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ২১:৫৩
নির্বাচনে দায়িত্ব পালন না করায় সহকারী প্রিসাইডিং অফিসার বরখাস্ত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করার কারণে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার এক ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যেই রাঙামাটি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসটি) ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। কিন্তু তিনি কোনোকিছু না জানিয়ে দায়িত্ব পালনে বিরত থাকেন।

বিজ্ঞাপন

কমিশনের ভাষায়, এটি নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) ধারা ৫(১) অনুযায়ী অসদাচরণে অন্তর্ভুক্ত।

নির্বাচন কমিশন চিঠিতে জানায়, আইন অনুযায়ী ধারা ৫(৩) এর ভিত্তিতে অভিযুক্তকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার নিয়োগকারী কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করে শৃঙ্খলাবিধিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইসি জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। কমিশন আশা করছে, ভবিষ্যতে সমস্ত ভোটকেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তারা দায়িত্ব পালনে আরও সতর্ক থাকবেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD