Logo

গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬, ১২:৩০
গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই
ছবি: সংগৃহীত

গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদকে সামনে রেখে দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। তাই তেলের সংকটের অজুহাতে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় টার্মিনালে নারীদের জন্য একটি নতুন টয়লেট সুবিধার উদ্বোধনও করা হয়। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয় বলে জানান মন্ত্রী।

সড়কমন্ত্রী বলেন, মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে দেখেছি, কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। অনেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কমেই যাত্রী পরিবহন করছেন। শৃঙ্খলার সঙ্গে একদিক দিয়ে টার্মিনালে বাস ঢুকছে, আবার যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD