জ্বালানি তেলের অবৈধ মজুতকারীকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই গুজব বা আতঙ্কে পড়ে অতিরিক্ত জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য হওয়ায় এগুলো অনিয়ন্ত্রিতভাবে সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করবেন না। পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধ জ্বালানি তেল মজুত করবেন না। জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে।
এ ছাড়া সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি বলেও জানানো হয়েছে। অতিরিক্ত মুনাফার আশায় কেউ যেন অবৈধভাবে জ্বালানি তেল মজুত না করে, সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
সরকার জানিয়েছে, দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখতে আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ ঘাটতির কোনো আশঙ্কা নেই এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।








