Logo

৭ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৭:১৪
৭ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান | ফাইল ছবি

দুই দিনের সরকারি সফরে আগামী ৭ এপ্রিল ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরকালে তিনি মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নেবেন। দিল্লিতে যাত্রাবিরতির সময় দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সফরসঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে।

সূত্রগুলো জানায়, সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ভারতের সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়েও দুই দেশের মধ্যে সমন্বয় করা হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ সফরের মাধ্যমে ঢাকা-দিল্লি সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে নতুন করে আলোচনা ও সমন্বয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD