Logo

বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: শামা ওবায়েদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৯:০৯
বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই। সরকার দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা রক্ষায়ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সদস্য মীর আহমেদ বিন কাশেমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শাসনকালের নির্দেশনায় সরকার বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে, যাতে দেশের জ্বালানি খাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ আরও বলেন, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ এবং বিকল্প সরবরাহ চ্যানেল নিশ্চিত করার কাজ করছে। ফলে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকবে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক বৈঠক করেছে, যার মাধ্যমে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরতদের।

শামা ওবায়েদ জানান, কয়েকজন প্রবাসী সম্প্রতি প্রাণ হারিয়েছেন, তবে অন্যদের উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সংক্রান্ত কার্যক্রমে চার্টার্ড ফ্লাইট ব্যবহার করে ইরানের তেহরান থেকে মোট ১৮৬ জন প্রবাসী দেশে ফেরানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জোর দিয়ে বলেন, সরকার বৈশ্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে। আমরা আন্তর্জাতিক অংশীদার এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যাতে জ্বালানি নিরাপত্তা বজায় থাকে এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত হয়।

শামা ওবায়েদ আশ্বস্ত করেন, দেশের জ্বালানি সরবরাহ ও প্রবাসী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ কার্যক্রম চালাচ্ছে এবং কোনো ধরনের ভোগান্তি বা সংকট দেখা দেবে না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD