Logo

অন্তর্বর্তী সরকারের ৩১টি অধ্যাদেশের বিল সংসদে পাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ২১:৫৮
অন্তর্বর্তী সরকারের ৩১টি অধ্যাদেশের বিল সংসদে পাস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৩১টি বিল পাস হয়েছে। এর মধ্যে ২৮টি বিল অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের যথাযথ সংস্করণ অবিকল রেখে পাস করা হয়েছে। এছাড়া তিনটি বিল অধ্যাদেশ রহিত করে পাস করা হয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন পুনঃপ্রচলন সংক্রান্ত বিল।

বিজ্ঞাপন

বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মাধ্যমে সংসদে উত্থাপন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অবিকল রেখে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে— ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬’, ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ শ্রম সংশোধন বিল, ২০২৬’, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৬’, ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০২৬’, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’ এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল, ২০২৬’, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিল, ২০২৬’, ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিল, ২০২৬’, ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন বিল, ২০২৬’, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০২৬’, ‘জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’, ‘স্থানীয় সরকার সিটি কর্পোরেশন (সংশোধন) বিল-২০২৬’, ‘বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কতৃপক্ষ বিল ২০২৬’, ‘রাজধানী উন্নয়ন কতৃপক্ষ বিল-২০২৬’, ‘উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা বিল-২০২৬’, ‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এমেনমেন্ট বিল-২০২৬’ ‘নেগোশিয়েবল ইনস্টুমেন্টস (সংশোধন) বিল ২০২৬’।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ রহিত করে পাস হওয়া বিলগুলো হলো— ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ রহিত করা ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ রহিত করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’।

বিজ্ঞাপন

এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর জাতীয় মানবাধিকার কমিশন (রহিত ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’।

সংসদে এসব বিল পাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর প্রাসঙ্গিকতা অটল রাখা হয়েছে, পাশাপাশি কিছু ক্ষেত্রে যুগোপযোগী সংস্কার ও পুনঃপ্রচলন নিশ্চিত করা হয়েছে। এই পাসের ফলে দেশের প্রশাসনিক ও আইনগত কাঠামোকে আধুনিক ও কার্যকর রাখতে প্রয়োজনীয় বিধানগুলো শক্তিশালী হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD