Logo

ফুটপাতের ব্যবসা নিয়ন্ত্রণে লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৬, ১৩:৫৪
ফুটপাতের ব্যবসা নিয়ন্ত্রণে লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ফুটপাতের ব্যবসা নিয়ন্ত্রণে আনতে সরকার তালিকা করে ব্যবসায়ীদের লাইসেন্স দেবে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ গড়ার পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মো. আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সিটি করপোরেশন ও জনগণকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। যেকোনো ধরনের ব্যবসা পরিচালনায় সিটি করপোরেশনের অনুমতি বাধ্যতামূলক হবে, ফুটপাতের ব্যবসাও এর আওতায় আসবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অল্প জায়গায় অতিরিক্ত দোকান বসানো ঠেকাতে হকারদের নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হবে। এ বিষয়ে পুলিশ এক সপ্তাহের মধ্যে জরিপ করে শৃঙ্খলা আনতে কাজ করবে।

ঢামেক হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, এটি টিকিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে রাজপথে ময়লা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাগরিকদের সচেতন না হলে ঢাকাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।

বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক বলেন, “ঢাকা আমাদের মুখ, তাই একে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD