Logo

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বড় সুখবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১৯:২৯
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য বড় সুখবর
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় ধরনের সুখবর এসেছে। দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রায় ৫ লাখ পদে জনবল নিয়োগের একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যেই এই বিশাল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে শূন্যপদের বিস্তারিত তালিকা এবং নিয়োগের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে। এর ভিত্তিতে দ্রুত কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আশ্বস্ত করেছেন যে, দ্রুততম সময়ে এবং কঠোর নিরপেক্ষতার মাধ্যমে এই নিয়োগগুলো সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

এদিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কমিশন তাদের পরিকল্পনা সরকারকে জানিয়েছে। 

স্বাস্থ্য খাতে রেকর্ড নিয়োগ

সবচেয়ে বড় চমক আসছে স্বাস্থ্যখাতে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে ঘোষণা করেছেন যে, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুধু স্বাস্থ্য খাতেই এক লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

বাজেট ও আর্থিক বরাদ্দ

এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সফল করতে সরকার বড় ধরনের আর্থিক সংস্থানও নিশ্চিত করেছে। মোট ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এই কর্মযজ্ঞ চলবে, যার সিংহভাগ চলতি অর্থবছরের শেষ চার মাসেই খরচ করা হবে। বাকি অর্থ আগামী অর্থবছরের শুরুতেই ছাড় দেওয়া হবে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ খালি রয়েছে।

এর মধ্যে প্রথম শ্রেণিতে প্রায় ৬৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৭ হাজার এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজারের বেশি শূন্য পদ রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মেগা নিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিপুল সংখ্যক শিক্ষিত বেকার তরুণ-তরুণীর জন্য এটি বড় সুযোগ তৈরি করবে। একই সঙ্গে প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে এবং বিভিন্ন খাতে সেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD