Logo

পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক

profile picture
উপজেলা প্রতিনিধি
গলাচিপা, পটুয়াখালী
১৪ এপ্রিল, ২০২৬, ১৬:৫৯
পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক
ছবি: প্রতিনিধি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, পহেলা বৈশাখ থেকেই কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞাপন

এ কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরকারি সহায়তায় সহজে পেতে পারবেন।

তিনি বলেন, সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। সবাই সহযোগিতা করলে দেশের আগামী দিনগুলো আরও স্বস্তিদায়ক ও সমৃদ্ধ হবে।

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী দিনগুলো আনন্দময় ও সুন্দর হোক। বাংলাদেশ এগিয়ে যাক, মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি পাক—আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব।

বিজ্ঞাপন

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় গলাচিপা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী নুরুল হক।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দউজ্জামান (গলাচিপা-দশমিনা সার্কেল), উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এর আগে প্রতিমন্ত্রী সম্প্রসারিত উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটক, পৌরমঞ্চের আধুনিকায়ন কাজ এবং উপজেলা প্রশাসন পরিচালিত উপকূল পাঠাগার উদ্বোধন করেন। পরে তিনি উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের আয়োজিত পহেলা বৈশাখের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।

সার্বিকভাবে দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে গলাচিপায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD