Logo

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ২০:৪৯
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় নতুন দুই অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন করেছে বাংলাদেশ পুলিশ। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব থেকে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তরের জারি করা আদেশে দুই কর্মকর্তাকেই আগামী ২৩ নভেম্বরের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD