পবিপ্রবিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বৈশাখী শোভাযাত্রা, মেলা ও দিনব্যাপী নানা সাংস্কৃতিক কর্মসূচি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বৈশাখী মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
আরও পড়ুন: জীবননগরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা
এ সময় উপস্থিত ছিলেন নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, সদস্য সচিব প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ শামসুদ্দোহা, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মহসিন, ডেপুটি রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান, সেকশন অফিসার মো. শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে পবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপিত হয়।








