Logo

ভূমি উন্নয়ন করের আপত্তি ৭ দিনেই নিষ্পত্তির নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১৩:৫৬
ভূমি উন্নয়ন করের আপত্তি ৭ দিনেই নিষ্পত্তির নির্দেশ
ছবি: সংগৃহীত

ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম আরও কার্যকর ও নাগরিকসেবা দ্রুততর করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন এ নির্দেশনায় হোল্ডিং খোলার আবেদন দ্রুত নিষ্পত্তি এবং করসংক্রান্ত আপত্তি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি দেশের সব সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয় মন্ত্রণালয়। এতে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার গতি বাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরা হয়।

নির্দেশনা অনুযায়ী, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নতুন হোল্ডিং খোলার আবেদন যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে। কোনো আবেদন অনুমোদনের উপযুক্ত না হলে তা বাতিলের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে, যাতে আবেদনকারী সহজেই কারণ জানতে পারেন।

বিজ্ঞাপন

এছাড়া ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া বছরের হিসাব কিংবা জমির ব্যবহারভিত্তিক শ্রেণি নির্ধারণ নিয়ে কোনো ব্যক্তি আপত্তি জানালে তা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের আপত্তির বিষয়ে সহকারী কমিশনারকে (ভূমি) সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগকে নাগরিকসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক জটিলতা কমানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়সীমা অনুসরণ করা হলে ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবায় ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষ দ্রুত সেবা পাবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD