Logo

সেই আলোচিত নবদম্পতির জন্য বিশেষ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মে, ২০২৬, ২১:০৫
সেই আলোচিত নবদম্পতির জন্য বিশেষ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে আলোচনায় আসার একদিন পর নবদম্পতির জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সৌজন্যে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গুলশানে নবদম্পতির বাসভবনে উপহার পৌঁছে দেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এসময় তিনি নবদম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

হঠাৎ পাওয়া এই সম্মান ও আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন নবদম্পতি ও তাদের স্বজনরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততার মধ্যেও সাধারণ মানুষের আনন্দঘন মুহূর্তে তার সম্পৃক্ততা তাদের মুগ্ধ করেছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির একটি দিনব্যাপী সভা শেষে কাছেই আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার অপ্রত্যাশিত আগমনে অনুষ্ঠানে থাকা অতিথিদের মধ্যে উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সময় বর তখনও সেখানে এসে পৌঁছাননি। এ সময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে কথা বলেন এবং শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর এমন আচরণে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিস্মিত ও আনন্দিত হন।

বিজ্ঞাপন

রবিবার উপহার পৌঁছানোর পর নবদম্পতির পরিবার জানায়, এটি তাদের জীবনের স্মরণীয় একটি ঘটনা হয়ে থাকবে। তারা মনে করছেন, সামাজিক আয়োজনে প্রধানমন্ত্রীর এমন অংশগ্রহণ সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রনেতার আন্তরিক সম্পর্কের একটি ইতিবাচক উদাহরণ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD