পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
বিজ্ঞাপন
রেলওয়ে সূত্র জানায়, এবার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট।
ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। ১৪ মে বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে’র টিকিট।
বিজ্ঞাপন
রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদ উপলক্ষে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।
যাত্রীদের সুবিধায় মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দুটি বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানো হবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।
বিজ্ঞাপন
এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, ঈদুল আজহার সময় প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য একটি নির্দিষ্ট বগি সংরক্ষণ রাখতে হবে।








