Logo

১৬ মাসে নতুন করে দেশে ঢুকেছে আরও দেড় লাখ রোহিঙ্গা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৭:০৯
১৬ মাসে নতুন করে দেশে ঢুকেছে আরও দেড় লাখ রোহিঙ্গা
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও সহিংসতার কারণে গত ১৬ মাসে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বুধবার (১৩ মে) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটির মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করা ১ লাখ ৪৯ হাজার ৭৬৯ জন রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে শুধু গত মাসেই নতুন করে ২ হাজার ৭৮০ জনের নাম নিবন্ধিত হয়েছে।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মোট ১১ লাখ ৯৪ হাজার ১২৩ জন রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু। এছাড়া প্রায় ১২ শতাংশ শরণার্থী প্রতিবন্ধী।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সাল থেকে রাখাইন রাজ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এর ফলে নিরাপত্তার খোঁজে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে।

গত ৩০ এপ্রিল পর্যন্ত ইউএনএইচসিআর মোট ১০ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন করেছে, যারা ১৯৯০ ও ২০১৭ সালের বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাখাইনের পরিস্থিতির অবনতির কারণে ২০২৪ সালের শেষ দিকে নতুন করে রোহিঙ্গা প্রবেশের ঢল দেখা দেয়। বর্তমানে তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD