দেশে পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা নির্ধারণে আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রবিবার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপন হয়। এ ঈদে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।
বিজ্ঞাপন
সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৮ মে (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে।
চাঁদ দেখা সাপেক্ষে সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৮ মে (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে।
বিজ্ঞাপন
দেশের আকাশে কোথাও সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।








