রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে তিনি রামিসার বাসায় পৌঁছে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে জনপ্রশাসন সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষ করে রামিসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী।
এদিকে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আরও পড়ুন: রাজধানীতে ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা
বিজ্ঞাপন
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে ঘটনার প্রধান আসামি সোহেল রানা আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার দ্রুত বিচার সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।








