Logo

বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, জবাব মেলেনি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুন, ২০২৬, ১৫:৪৯
বেনজীরকে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে, জবাব মেলেনি
ছবি: সংগৃহীত

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো দেশটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব নথি ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে এবং দেশটিতে বাংলাদেশের দূতাবাস সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে ইউএই সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আশা করা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক উত্তর পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গ্রেপ্তারের তথ্য ই-মেইলে জানানোর পর ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলেছিল। তবে বাংলাদেশ তিন দিনের মধ্যেই সব নথি পাঠিয়ে দিয়েছে।

বেনজীর অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন বলে যে আলোচনা রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো নতুন কোনো তথ্য সরকারের কাছে নেই। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি এখনো ইউএইর ফেডারেল পুলিশের হেফাজতেই রয়েছেন।

এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভারত সরকারের সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে তদন্ত শেষ করে যথাযথভাবে অভিযোগপত্র দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD