Logo

প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুন, ২০২৬, ১৫:০১
প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ
ছবি: সংগৃহীত

চীন সফর শেষে দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের শোডাউন বা বড় জমায়েত না করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে এ নির্দেশনা নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে শুধুমাত্র দলের সিনিয়র নেতারা, সরকারের সিনিয়র মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, নির্দেশনা অনুসারে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করা এবং কোনো ধরনের শোডাউন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কোনো শোডাউন হবে না। নির্ধারিত ব্যক্তিরাই কেবল বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে তিনি চীন সফর করেন। সফর শেষে শুক্রবার বিকেল ৫টা (স্থানীয় সময়) বেইজিং থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD