মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীনে সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাতে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, চীনের রাজধানী বেইজিং থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।
বিজ্ঞাপন

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
বিজ্ঞাপন
সরকারি এ সফরে প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে তার দেশে ফেরার মধ্য দিয়ে বিদেশ সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।








