Logo

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন এনসিপি-জামায়াতের প্রতিনিধিদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই, ২০২৬, ১৭:০৯
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন এনসিপি-জামায়াতের প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরান সফর করছে। শুক্রবার (৩ জুলাই) তারা খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিনিধিদলের শ্রদ্ধা নিবেদনের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে খামেনির মরদেহের সামনে শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও প্রকাশ করেন।

তিনি জানান, শহীদ ইমাম খামেনি ও অন্যান্য নিহতদের মরদেহ প্রথমবারের মতো জনসাধারণের সামনে আনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদল সেখানে শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় অংশ নিয়েছে। বাংলাদেশের প্রতিনিধিদলও তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া করেছে।

বিজ্ঞাপন

নাসিরউদ্দিন পাটোয়ারী আরও জানান, শনিবার (৪ জুলাই) সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় রাখা হবে।

জানা গেছে, ইরান সরকারের আমন্ত্রণে সফররত বাংলাদেশি প্রতিনিধিদল আগামী ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। দলে আরও রয়েছেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, ডা. এস এম খালিদুজ্জামান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD