Logo

আজ জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ১২:৪৩
আজ জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস
ছবি: সংগৃহীত

আজ সোমবার (৬ জুলাই) জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস। সিরডাপ-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন দিবসের সঙ্গে মিল রেখে প্রথমবারের মতো ‘জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস’ পালন করা হবে।

বিজ্ঞাপন

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার দিবসটি উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের পাশাপাশি, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডের মোড়ক উন্মোচন করেন। দেশের অর্থনীতি ও উন্নয়নে গ্রামীণ অর্থনীতির অবদানকে স্বীকৃতি দেওয়া এবং জনগণের মধ্যে দিবসটির গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষ্যে আজ রাজধানীর ‘সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ (সিরডাপ) এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন দিবসের অনুষ্ঠানটি সকাল ৯টায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস ২০২৬-এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD