চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

চীনের উদ্যোগে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা জোট ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনে (ওয়াইকো) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওয়াইকো চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক এআই সহযোগিতা সংস্থা। মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তিনীতি কাঠামোর বিকল্প হিসেবে গড়ে ওঠা এই জোটে রাশিয়া, পাকিস্তান ও ব্রাজিলসহ মোট ২৯টি দেশ রয়েছে। সংস্থাটির সদর দপ্তর চীনের সাংহাইয়ে অবস্থিত।
বিজ্ঞাপন
ওয়াইকোর অন্যতম লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা। পাশাপাশি বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাও জোটটির অন্যতম উদ্দেশ্য।
এ ছাড়া এআই প্রযুক্তির বিকাশে উন্মুক্ত, ন্যায়সংগত ও বৈষম্যহীন পরিবেশ তৈরিতে সহযোগিতা এবং মানুষের জন্য নিরাপদ ও কল্যাণকরভাবে এই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা ও বিধিবিধান এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে জোটটির।








