Logo

বাঁশখালীকে বন্যার ঝুঁকি থেকে মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৮ আগস্ট, ২০২৬, ১৮:১৮
বাঁশখালীকে বন্যার ঝুঁকি থেকে মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাকে প্রতিবছরের বন্যার দুর্ভোগ থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, প্রতিবছর বন্যার কারণে বাঁশখালীর মানুষকে যাতে দুর্ভোগ পোহাতে না হয়, সে লক্ষ্যেই সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ গ্রহণ করবে। বন্যার অন্যতম কারণ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন খালের দখল ও দূষণকে চিহ্নিত করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে অনেক খাল প্রায় অস্তিত্ব হারিয়েছে। ফলে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হলেও এসব খালের পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় দ্রুত দুই তীর উপচে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

বিজ্ঞাপন

এ সমস্যা মোকাবিলায় খালগুলো খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এর মাধ্যমে খালের পানিপ্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

পাহাড়ি ঢলের পানি যাতে মানুষের ঘরবাড়ি ও বসতিতে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এজন্য প্রয়োজনীয় স্থানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে উল্লেখ করেন ত্রাণমন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ঘর নির্মাণ ও ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে প্রধানমন্ত্রী আগামীকাল চট্টগ্রাম সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

বিজ্ঞাপন

পরে ত্রাণমন্ত্রী বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD