Logo

অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে কেউ বঞ্চিত হবে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৬, ১২:৪৩
অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে কেউ বঞ্চিত হবে না
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে দেশের কোনো মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) সকালে নিউরোসায়েন্স হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আগামী অক্টোবর মাসে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে। একই সঙ্গে অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে আর বঞ্চিত হবে না। এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে দেশের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজারে।

দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যার এই হাসপাতালের কার্যক্রম শুরু হয়। হাসপাতালটিতে ব্যাপক হারে রোগী আসতে থাকায় তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পরে আরও ২০০ শয্যা বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত করা হলো।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD