Logo

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৩:৩৯
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্তোর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এই সমবেদনা জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শোকবার্তায় তারেক রহমান বলেন, পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। তিনি ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী জানান, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৩৮ জনের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। এই কঠিন সময়ে বাংলাদেশ ইন্দোনেশিয়ার পাশে রয়েছে এবং প্রয়োজন হলে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শোকবার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তারেক রহমান আশা প্রকাশ করেন, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবেন।

তিনি আরও আশা করেন, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD