Logo

আগামীকাল চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’, চলবে যেসব রুটে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৪:০৪
আগামীকাল চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’, চলবে যেসব রুটে
ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সড়কে বিশেষ বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রম চালু করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন হবে।

নারী চালক ও কন্ডাক্টর থাকবেন

বিজ্ঞাপন

বিআরটিসি জানিয়েছে, নতুন এই বিশেষ বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর—দুই পদেই নারী কর্মীরা দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের জন্য তুলনামূলক নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। ঢাকার পাশাপাশি বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস এই বিশেষ সেবার আওতায় থাকবে। অর্থাৎ রাজধানীর বাইরে আরও চারটি বাস দিয়ে কার্যক্রম পরিচালিত হবে।

নতুন বাজার থেকে মতিঝিল

বিজ্ঞাপন

মতিঝিল বাস ডিপোর অধীনে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে একটি বিশেষ বাস চলবে। এই রুটে বাসটি কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে।

তালতলা থেকে মতিঝিল

একই ডিপোর অধীনে তালতলা-মতিঝিল রুটেও বাস চলবে। রুটটি হবে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল পর্যন্ত।

বিজ্ঞাপন

ডেমরা থেকে জিপিও

যাত্রাবাড়ী বাস ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে একটি বাস চলাচল করবে। এ পথে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাবে বাসটি।

মিরপুর-১০ থেকে মতিঝিল

বিজ্ঞাপন

কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০-মতিঝিল রুটে বিশেষ বাস চলবে। এই বাস মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে।

মিরপুর থেকে মতিঝিল

মিরপুর বাস ডিপোর অধীনে মিরপুর-মতিঝিল রুটেও বিশেষ বাস চলাচল করবে। এই রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাতায়াত করবে বাস।

বিজ্ঞাপন

মিরপুর-১২ থেকে মতিঝিল

মিরপুর-১২-মতিঝিল রুটে বাস চলবে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত।

মোহাম্মদপুর থেকে মতিঝিল

বিজ্ঞাপন

মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর-মতিঝিল রুটেও বিশেষ বাস চালু হবে। বাসটি মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলাচল করবে।

আব্দুল্লাহপুর থেকে মতিঝিল

জোয়ারসাহারা বাস ডিপোর অধীনে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে চলবে আরেকটি বিশেষ বাস। এই রুটে আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।

বিজ্ঞাপন

গাজীপুর থেকে বিমানবন্দর

গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটেও নারীদের জন্য বিশেষ বাস চালু হবে। এ পথে গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে বাস।

ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে সেবা

বিজ্ঞাপন

রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বিশেষ বাস চলবে। চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস দিয়ে এই সেবা চালু করা হবে। রুটটির মধ্যে থাকবে কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা।

নারীদের জন্য পৃথক এই বাস সার্ভিস চালুর ফলে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও যাতায়াতের স্বাচ্ছন্দ্য কতটা বাড়ে, তা কার্যক্রম শুরুর পরই বোঝা যাবে। বিআরটিসির পরিকল্পনা সফল হলে ভবিষ্যতে আরও রুট ও বাস এই সেবার আওতায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD