Logo

অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১১:৫৪
অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের ব্যয় কমানোর উদ্যোগের বিষয়ে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD