সব বিষয়ে ঘোষণা দিয়ে প্রতিবাদ করলেই সমাধান হয় না: শামা ওবায়েদ

মিয়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা-সংক্রান্ত বক্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মোকাবিলা করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মিয়ানমার যে তথ্য দিয়েছে, তার সঙ্গে বাংলাদেশের অবস্থানের মিল নেই। বিষয়টি ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব না করার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। প্রতিটি বিষয়ে শুধু ঘোষণা দিয়ে প্রতিবাদ জানালেই সমস্যার সমাধান হবে না। কূটনৈতিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, আগের সরকারের করা দ্বিপক্ষীয় চুক্তির কারণে রোহিঙ্গা সংকট আরও জটিল হয়েছে। বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যেই এই সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। শুরুতেই কার্যকর উদ্যোগ নেওয়া গেলে সংকট এতটা গভীর হতো না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন এগিয়ে নিতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ।
বিজ্ঞাপন
তিনি জানান, সীমান্ত এলাকায় রোহিঙ্গা ইস্যুতে প্রকাশ্য ও পর্দার আড়ালে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে। পাশাপাশি আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।








