Logo

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদীয় দলের বৈঠকে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ১৯:৪১
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদীয় দলের বৈঠকে বিএনপি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদীয় দলের বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি জানিয়েছেন। বিএনপির সংসদীয় দলের এ সভায় রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি

বিজ্ঞাপন

দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

এবার বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালে

সংসদীয় ভোটে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন আবদুর রহমান বিশ্বাস। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা হায়দার চৌধুরী।

নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বদরুদ্দোজা হায়দার চৌধুরী পান ৯২ ভোট। এর মধ্য দিয়ে আবদুর রহমান বিশ্বাস দেশের ১১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD