Logo

রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ১৪:৪৩
রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার মতে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর আবেদনকারী আইনজীবী আপিল বিভাগে আবেদন করেছেন।

আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বুধবার বিষয়টি জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাবও শুনানিতে ছিলেন।

গত বৃহস্পতিবার এ রিট আবেদন করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন করা হয় এতে।

বিজ্ঞাপন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা তৈরি হবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিটকারী আইনজীবীর দাবি, এই সাংবিধানিক বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পান না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মনে করেন।

তবে হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী ভোট গ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এখন আপিল বিভাগে করা আবেদনের পরবর্তী কার্যক্রমের দিকেই নজর সংশ্লিষ্টদের।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD