রাষ্ট্রপতি হলেও জনগণের সেবা করে যেতে চান মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করে যেতে চান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও মানুষের সঙ্গে থেকে তাদের জন্য কাজ করার ইচ্ছা তার রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কখনো রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবেননি। দল তাকে মনোনয়ন দেওয়ায় এবং মহান আল্লাহর ইচ্ছায় এই সুযোগ এসেছে। রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করার আগ্রহ রয়েছে তার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দায়িত্ব ও ব্যস্ততা যতই থাকুক, জনগণের জন্য এবং নিজের এলাকার উন্নয়নে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন।
সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা মির্জা ফখরুলকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে তিনি উপস্থিত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ দেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎ অনুষ্ঠানে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও উপদেষ্টারাও এতে অংশ নেন।








