Logo

খালেদা জিয়াই বিএনপিকে গণতান্ত্রিক দল করেছেন: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৬, ১৩:৫৫
খালেদা জিয়াই বিএনপিকে গণতান্ত্রিক দল করেছেন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দলটিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার অন্যতম প্রধান কারিগর হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অন্যতম বড় অবদান হলো বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা। নানা প্রতিকূলতা, রাজনৈতিক চাপ ও সংকটের মধ্যেও তিনি তার অবস্থান থেকে সরে যাননি বলে দাবি করেন বিএনপির এই নেতা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও নীতিকে সামনে রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। নেতাকর্মীদেরও তার দেখানো পথ অনুসরণ করে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে বলে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার নীতি-আদর্শ ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।

দলের নেতারা বলেন, এক-এগারোর রাজনৈতিক সংকট এবং আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে খালেদা জিয়া নানা ধরনের রাজনৈতিক চাপের মুখোমুখি হয়েছেন। তাদের দাবি, এসব পরিস্থিতিতেও তিনি নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বক্তারা বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও নীতিনিষ্ঠ অবস্থান থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গঠনে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। তার রাজনৈতিক আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD