Logo

রাষ্ট্রপতি নির্বাচন সফল করতে এমপিদের আহ্বান সিইসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৪:৩৪
রাষ্ট্রপতি নির্বাচন সফল করতে এমপিদের আহ্বান সিইসির
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের উদ্দেশে নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ এম এম নাসির উদ্দিন বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করে সিইসি বলেন, ব্যালটের মুড়িতে ভোটারের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম লিখে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট হাতে পাওয়ার পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, সেটিও দেখে নিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা করা হবে। ভোট দেওয়া এবং গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।

সিইসি বলেন, “যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে। ভোট দেওয়া ও গণনাকালে সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। আসুন নির্বাচন প্রক্রিয়া সফল করি।”

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD