Logo

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৪:৩০
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

বিজ্ঞাপন

এবার সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রাষ্ট্রপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় দুজনের মধ্যেই সরাসরি ভোট হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ বিরতির পর দ্বিতীয়বার ভোট

বিজ্ঞাপন

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই প্রথম সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সংসদ ভবনের ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের কর্মকর্তা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইসি

বিজ্ঞাপন

এর আগে বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের যত রকম প্রস্তুতি প্রয়োজন তা সম্পন্ন করেছি। প্রস্তুতির কোনো ঘাটতি নেই। এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাচ্ছি। আমাদের বিশ্বাস, সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করতে পারবো।”

ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। এরপর সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD