Logo

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৫:১৮
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল | ফাইল ছবি

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে সাংবিধানিক অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দিলে বিষয়টি স্পষ্ট করতে আইন মন্ত্রণালয়ের মতামত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ জানতে চেয়েছিল, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের সাংবিধানিক ভূমিকা কী হবে এবং নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রে তার কোনো আইনগত বাধা রয়েছে কি না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জবাবে আইন মন্ত্রণালয় জানিয়েছে, ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে কায়সার কামালের নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।

মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্বগুলো ডেপুটি স্পিকার পালন করছেন।

আইন মন্ত্রণালয়ের মতে, বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার যেহেতু সাংবিধানিকভাবে স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর দায়িত্ব পালনের ক্ষেত্রেও তিনি যথাযথ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফলে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালই শপথ পাঠ করাবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD