Logo

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৬:৩৩
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংশোধিত বিধান অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এতে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন আরও দৃশ্যমান হবে।

সংবিধান সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ নিয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি সরকারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে এটি বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুসারেই অনুষ্ঠিত হবে।

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে এই বিধান নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে বিতর্ক রয়েছে।

সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনাও নতুন করে সামনে এসেছে। সম্ভাব্য সংশোধনের ফলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ বাড়তে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এতে রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন প্রভাব পড়ার সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD