৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হয়েছে এবং ৬টি ব্যালট অব্যবহৃত ছিল। বিভিন্ন ত্রুটির কারণে আইন অনুযায়ী চারটি ব্যালট পরিবর্তন করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। অপর প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোটের ফল ঘোষণা শেষে সিইসি এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।
বিজ্ঞাপন

ফল ঘোষণার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা একে একে তাকে অভিনন্দন জানান।
ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে নির্ধারিত নিয়মে ব্যালটের মাধ্যমে ভোট দেন। ব্যালট গ্রহণ ও ভোট দেওয়ার প্রক্রিয়ায় পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার বিধান অনুসরণ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংসদ সদস্যদের মধ্যে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।
১৯৯১ সালের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। ফলে প্রায় সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত এই নির্বাচন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছে।








