নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন।
বিজ্ঞাপন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি শপথ অনুষ্ঠানের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘ ৩৫ বছর পর এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজ্ঞাপন
একাধিক প্রার্থী থাকায় এবারের রাষ্ট্রপতি নির্বাচন দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে কয়েক দফা রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে।
ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হবে।








