রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। শনিবার (২২ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
মালদ্বীপ সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট মুইজ্জু।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিনন্দন বার্তায় তিনি বলেন, গত ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। একই সঙ্গে এটি নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়ে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকা ও মালের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন মুইজ্জু। তার মতে, দুই দেশের মধ্যে সহযোগিতার গভীরতা ও পরিধি আগামী দিনে আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অভিনন্দন বার্তায় মুইজ্জু আরও আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।








